রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

ধামরাইয়ে ‘জুলাই ২৪’ শহীদ সাদের নামে রাস্তার কাজ উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

খালেকুজ্জামান, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ

ঢাকার ধামরাইয়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ০৫ আগস্টে নিহত শহীদ সাদের স্মৃতিরক্ষায় ধামরাই পৌরসভার ০১ নং ওয়ার্ডে শহীদ সাদের নামে একটি রাস্তার কাজ উদ্বোধন করেছে পৌর প্রশাসন।

বুধবার (১৬ এপ্রিল) বেলা এগারোটার দিকে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক এ রাস্তার কাজ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

পৌর প্রশাসন জানায়, পৌরসভার ০১ নং ওয়ার্ডের ধামরাই কালামপুর সড়ক হতে কান্দিকুল পর্যন্ত একটি এবং অপরপাশে আইঙ্গন কবরস্থান পর্যন্ত আরোও একটি রাস্তার নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। এ রাস্তা দুটোর কাজ সম্পূর্ণ হলে এ এলাকার জনদুর্ভোগ নিরসন হবে।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মৃতিরক্ষায় ‘জুলাই ২৪’- শহীদ সাদের নামে এ রাস্তা দুটির নামকরণ করা হয়েছে। অচিরেই রাস্তার কাজ সম্পূর্ণ হবে। ধামরাই পৌরসভার জনগণের স্বার্থে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102