রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

সাভার উপজেলা প্রতিনিধি:

আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে এরশাদ হোসেন (৩৮) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার (১৪ এপ্রিল) রাতে আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. এরশাদ হোসেন ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পানধোয়া এলাকার মো. কালু মিয়ার ছেলে। তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে এলাকায় ডিস ব্যবসা দখলসহ বিভিন্ন ধরনের আইনবিরোধী কার্যক্রমে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত জুলাই-আগষ্টের আন্দোলনে সাভার ও আশুলিয়ায় ছাত্র জনতার ওপর হামলা ও নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের দোসররা। এ ঘটনায় প্রায় শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তাদের পরিবারের সদস্যরা হত্যা ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলায় জড়িত থাকার অভিযোগে রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এরশাদকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান জানান, দুপুরে ছাত্র-জনতার উপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে এরশাদকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102