বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান অব্যাহতি, নতুন দায়িত্বে সালাহউদ্দিন সরকার গণ-অভ্যুত্থানের মহান শহীদদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত কারফিউ ভেঙে রাজপথে জনসমুদ্রের ঢল, বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ৫ আগস্ট উপলক্ষে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের আনন্দ র‍্যালি জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ‘বর্ষা বিপ্লবের গান’ চার বছর পর দলে ফিরছে সাব্বির, খেলবেন মালয়েশিয়া সিরিজে প্রযুক্তি কিনে নয়, প্রযুক্তি উদ্ভাবনেই অর্জিত হবে বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কুমিল্লা হোমনায় উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য মকবুল হোসেন পাঠান গ্রেফতার! কুমিল্লায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

রাজশাহী/ দুই সাংবাদিককে কুপিয়ে জখম: ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি

মো: সুরুজ আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

মোঃ সুরুজ আলী, রাজশাহী :

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিক ও তাঁদের পরিবারের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্টে ‘রাজশাহীর সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
হামলার শিকার দুই সংবাদকর্মী হলেন— দৈনিক গণকণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিনিধি ইব্রাহিম হোসেন সম্রাট এবং ক্যামেরাম্যান আবির।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন বর্বর হামলা মুক্ত গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত সন্ত্রাসী হীরা ও হেলালসহ জড়িত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখনও তাদের গ্রেফতার করতে পারেনি, যা অত্যন্ত উদ্বেগজনক।

আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বক্তারা প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। তারা স্পষ্ট জানান, নির্ধারিত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় এনে ‘দ্রুত বিচার ট্রাইব্যুনালে’ বিচার নিশ্চিত করা না হলে রাজশাহীর সর্বস্তরের সাংবাদিকদের সাথে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আব্দুল আওয়াল ও সহ-সভাপতি মঈন উদ্দিন। এছাড়াও রাজশাহীর বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।

উল্লেখ্য, গত রবিবার (২ আগস্ট) রাজশাহী শাহমখদুম থানা এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হামলার শিকার হন ইব্রাহিম হোসেন সম্রাট ও আবিরসহ তাঁদের পরিবারের সদস্যরা। সন্ত্রাসীরা তাঁদের কুপিয়ে গুরুতর জখম করলে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী হীরা ও হেলালকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102