বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান অব্যাহতি, নতুন দায়িত্বে সালাহউদ্দিন সরকার গণ-অভ্যুত্থানের মহান শহীদদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত কারফিউ ভেঙে রাজপথে জনসমুদ্রের ঢল, বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ৫ আগস্ট উপলক্ষে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের আনন্দ র‍্যালি জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ‘বর্ষা বিপ্লবের গান’ চার বছর পর দলে ফিরছে সাব্বির, খেলবেন মালয়েশিয়া সিরিজে প্রযুক্তি কিনে নয়, প্রযুক্তি উদ্ভাবনেই অর্জিত হবে বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কুমিল্লা হোমনায় উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য মকবুল হোসেন পাঠান গ্রেফতার! কুমিল্লায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ‘বর্ষা বিপ্লবের গান’

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে অংশ নেবেন দেশের জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীদের একটি তারকাবহুল লাইনআপ।

আয়োজকদের প্রকাশিত তালিকা অনুযায়ী, মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা এবং তাসরিফের কুঁড়েঘর। একক শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন আসিফ আকবর ও র‌্যাপার সেজান।

এ ছাড়া বিশেষ পরিবেশনায় থাকবেন নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদ এবং আরও কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঐতিহাসিক ‘৩৬ জুলাই’-এর চেতনাকে সামনে রেখে এই আয়োজন করা হয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে যে মুক্তি, ঐক্য ও প্রতিবাদের চেতনার জন্ম হয়েছিল, সেটিকে সংগীতের মাধ্যমে উদ্‌যাপন করাই এই কনসার্টের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102