বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান অব্যাহতি, নতুন দায়িত্বে সালাহউদ্দিন সরকার গণ-অভ্যুত্থানের মহান শহীদদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত কারফিউ ভেঙে রাজপথে জনসমুদ্রের ঢল, বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ৫ আগস্ট উপলক্ষে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের আনন্দ র‍্যালি জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ‘বর্ষা বিপ্লবের গান’ চার বছর পর দলে ফিরছে সাব্বির, খেলবেন মালয়েশিয়া সিরিজে প্রযুক্তি কিনে নয়, প্রযুক্তি উদ্ভাবনেই অর্জিত হবে বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কুমিল্লা হোমনায় উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য মকবুল হোসেন পাঠান গ্রেফতার! কুমিল্লায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান ট্যাপেন্টাডল ও ফেয়ারডিলসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার!

শেখ রাসেল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

শেখ রাসেল, বিশেষ প্রতিনিধি:

ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পরিচালিত এক বিশেষ অভিযানে সাভার থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪ বোতল ফেয়ারডিলসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৯,০০০ টাকা জব্দ করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন,সাভার মডেল থানাধীন ভরারী দক্ষিণপাড়া এলাকার ফাতেমা বেগম (৪৫) এবং আসমা আক্তার (২৪)।

​ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের সার্বিক নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

​ডিবি সূত্রে জানা যায়, সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১:১০ মিনিটে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাভার মডেল থানাধীন ভরারী দক্ষিণপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করেন।

অভিযানে উক্ত এলাকা থেকে পেশাদার মাদক কারবারি ফাতেমা বেগম ও আসমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। ​পরবর্তীতে তাদের কাছ থেকে ১৫০ গ্রাম ওজনের ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (যার আনুমানিক বাজারমূল্য ৬০,০০০ টাকা) এবং ৪০০ এমএল ওজনের ০৪ বোতল ফেয়ারডিল (যার আনুমানিক বাজারমূল্য ১২,০০০ টাকা) উদ্ধার করা হয়। একই সাথে তাদের কাছে থাকা মাদক বিক্রির নগদ ৯,০০০ টাকাও জব্দ করা হয়।

​পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102