সাভার উপজেলা প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় ক্রাউন সিমেন্টের একটি ট্রাকের চাকা বিস্ফোরণে রীতা জোয়ার্দার (৩৭) নামের এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আশুলিয়ার নয়াপাড়া হাকিম মার্কেট এলাকায় এ ঘটনায় ঘটে। নিহত রীতা জোয়ার্দার (৩৭) কুষ্টিয়া জেলার খোকসা থানার হিজলাবর এলাকার আমিরুল ইসলামের মেয়ে। তিনি আশুলিয়ার নয়াপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থেকে হলিউড গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানা যায়।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার দিকে রীতা ওষুধ কেনার জন্য বাসার নিকটবর্তী একটি ফার্মেসীতে যায়। এ সময় পাশের সড়ক দিয়ে ক্রাউন সিমেন্টের একটি ট্রাক যাচ্ছিল। পরে ওই চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে রীতা আক্তার গুরুত্ব আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।