রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

অচিরেই তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবে-সরদার সাখাওয়াত হোসেন বকুল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

মো.এমরুল ইসলাম, জেলা প্রতিনিধি, নরসিংদী:

অচিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন নরসিংদী-৪(মনোহরদী-বেলাবো আসনের সাবেক সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা,আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার(১৪ এপ্রিল) বিকালে মনোহরদী বাসষ্ট্যান্ডে বাংলা বর্ষবরণ উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ষবরণ উদযাপন উপলক্ষে আনন্দ শুভাযাত্রা পরবর্তী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আল্লাহর রহমতে আগের চেয়ে সুস্থ আছেন, তিনিও দেশে ফিরে আসবেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছরে আমরা বর্ষবরণে অংশগ্রহণ করতে পারি নাই, আল্লাহর রহমতে এবার তা করতে পেরেছি।জনগণের ইচ্ছে পূরনে অবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্যে অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি আহ্বান জানান। এর আগে ১ লা বৈশাখ উপলক্ষে মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল ও সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন এর নেতৃত্বে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মনোহরদী পৌরসভা ও থানা রোড হয়ে বাসস্ট্যান্ডে এসে আনন্দ শোভাযাত্রাটি পথ সভায় মাধ্যমে শেষ হয়।

এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব,মাসুদুর রহমান সোহাগ, উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ জনগণ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102