রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

যাত্রাবাড়ীতে ১৫১ বোতল বিদেশি মদ ও ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-রমনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৩ এপ্রিল ২০২৫ খ্রি.

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১৫১ বোতল বিদেশি মদ ও মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-রমনা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ সিরাজুল মল্লিক ওরফে সিরাজ (৪৫)।

রবিবার (১৩ এপ্রিল ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিবি সূত্রে জানা যায়, কতিপয় মাদক কারবারি নারায়ণগঞ্জ থেকে একটি ট্রাকযোগে মাদকসহ গুলিস্তান এলাকায় যাচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। এমন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী চৌরাস্তা ফ্লাইওভারের নিচে পাকা রাস্তার উপর অবস্থান নেয় ডিবি-রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। উক্ত ট্রাকটি সনাক্তের পর ডিবির টিম ট্রাকটিকে থামার সংকেত দেয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ট্রাকটি জব্দ করা হয় এবং তল্লাশী করে ট্রাকটির ড্রাইভিং সিটের পেছনের বস্তার ভিতর বিভিন্ন ব্র্যান্ডের ১৫১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৩৭ হাজার টাকা। এ ঘটনায় মোঃ সিরাজুল মল্লিক ওরফে সিরাজ (৪৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিরাজুল মল্লিকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত সিরাজুল মল্লিক দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা সিলেট ও কুমিল্লা হতে অবৈধ বিদেশি মদ সংগ্রহ করে যাত্রাবাড়ী এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত সিরাজুল মল্লিকের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102