রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তুরস্কের মহিলা ও পরিবার পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৩ই এপ্রিল, ২০২৫ :

তুরস্কের মহিলা ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মাহিনুর ওজডিমির গোকটাস-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। রবিবার (১৩ই এপ্রিল) তুরস্কে ‘আন্টালিয়া কূটনীতি ফোরাম, ২০২৫’-এর সাইডলাইনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তুরস্ক ও বাংলাদেশের নারীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে যেসব বাধা রয়েছে, সেসব বাধা দূরীকরণে সরকার কাজ করছে। নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ, ঋণ প্রদানসহ বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপদেষ্টা জানান, নারী নির্যাতন প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

সাক্ষাতে তুরস্কের মহিলা ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মাহিনুর ওজডিমির গোকটাস বলেন, তুরস্ক সরকার বাংলাদেশের নারীদের আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা প্রদান করবে। তিনি কর্মক্ষেত্রে বাংলাদেশের নারীদের সফলতা কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102