বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা মেঘনায় কিশোরীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের অভূতপূর্ব অগ্রগতি: নিশ্চিত হচ্ছে নিরাপদ অভিবাসন কুমিল্লা মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: আদালতে সোপর্দ পূর্বের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই অপসারণ করা হচ্ছে ভায়াডাক্টের নীচের মাটি-রেলমন্ত্রী জলবায়ু ও আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও আইসিআইএমওডি-এর যৌথ অঙ্গীকার প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আগামী দিনে শিক্ষকরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেজন্য আইন প্রণয়ন করা প্রয়োজন, শিক্ষামন্ত্রী হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করে চিকিৎসার মানকে এগিয়ে নিতে চায় সরকার …স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশি প্রকৌশলীদের মেধা ও দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা ও সফটওয়্যার : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী কুমিল্লা হোমনায় কৃষি জমি থেকে অবৈধপন্থায় মাটি কাটায় দুই ব্যক্তিকে ১লাখ টাকা জরিমানা

পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০২ ২০২৬ বৃহস্পতিবার

গুলশান, বনানী, বারিধারা, নিকেতন এলাকায় সুষ্ঠুভাবে সিডিউল ডিস্লাজিং কার্যক্রম বাস্তবায়নের কর্মপদ্ধতি নির্ধারণের লক্ষ্যে এক সমন্বয় আজ প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় বারিধারা সোসাইটি, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, নিকেতন সোসাইটির সভাপতি/ সাধারন সম্পাদকসহ ডিএনসিসি ও ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ঢাকা শহরের কিছু এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা ওয়াসার সুয়ারেজ লাইন আছে এবং কিছু অংশে সেপটিক ট্যাংকের ব্যবস্থা আছে। তবে অধিকাংশ ক্ষেত্রে পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা সমাধানে মাননীয় প্রশাসক গুলশান, বনানী, বারিধারা লেকসহ সকল জলাধারে পয়ঃবর্জ্যের অবৈধ নিষ্কাশন রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহন, বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয়সাধন এবং সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত কার্যক্রম জোরদারের ব্যাপারে পরামর্শ দেন। বারিধারা সোসাইটি, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, নিকেতন সোসাইটির প্রতিনিধিরা মাননীয় প্রশাসকের সাথে একমত পোষণ করেন এবং সিডিউল ডিস্লাজিং কার্যক্রমে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

সভার আরো জানানো হয়,ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা ওয়াসার মধ্যে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত একটি মেমরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং গত ১০ অক্টোবর, ২০২৩ তারিখে স্বাক্ষরিত হয়েছে।

তৎপ্রেক্ষিতে ডিএনসিসির আওতাভুক্ত এলাকায় নিরাপদ ও টেকসই পয়ঃনিষ্কাশন পরিসেবা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে সিডিউল ডিস্লাজিং (Schedule Desludging) পরিচালনার জন্য প্রাথমিকভাবে যোগ্য নিম্নোক্ত ০৫ টি বেসরকারি প্রতিষ্ঠানের সিডিউল ডিস্লাজিং (Schedule Desludging) পরিচালনার সক্ষমতা যাচাইকরনের নিমিত্তে পরীক্ষামুলকভাবে আগামী ২ মাসের মধ্যে Dry-Run কার্যক্রম সম্পাদনের অনুমতি প্রদান করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102