বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পররাষ্ট্র সেবা একাডেমিতে সনদ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন প্রতিমন্ত্রী হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় তৃতীয় বর্ষে পদার্পণ করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ” *বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা নিয়ে ড. মাসুদ এমপি* হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় জনাব ফারুক আহমেদ স্যারকে এপিবিএন স্কাউটস এর অভিনন্দন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়কউপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভাটারা থানার হত্যাচেষ্টা মামলা, সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখালো আদালত বসনিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় ১০ জনের যুক্তরাষ্ট্র

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, বৃহস্পতিবার (০২ জুলাই ২০২৬)

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের আবশ্যিকভাবে যেসব তথ্য দিতে হবে তা জানিয়ে পত্র জারী করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (০১ জুলাই) মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ সংক্রান্ত পত্র জারী করা হয়েছে।

এ পত্রে হজে গমনেচ্ছু বাংলাদেশি সকল নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে-“হজে গমনের প্রথম ধাপ হলো প্রাক-নিবন্ধন। হজযাত্রীদের প্রাক-নিবন্ধনকালে জাতীয় পরিচয়পত্র বা বাংলাদেশী পাসপোর্ট বা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর থাকতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তির একটি ব্যাংক একাউন্ট থাকলেও চলবে।”

এ পত্রে হজের আর্থিক লেনদেন নিরাপদ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীর ব্যাংক হিসাব থাকা আবশ্যক বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া, ইতোপূর্বে যেসকল হজযাত্রী প্রাক-নিবন্ধনকালে ব্যাংক হিসাবের তথ্য প্রদান করেন নি তাদেরকে নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০২৭ সালের হজের জন্য ০১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন শুরু হয়েছে। সৌদি সরকার ঘোষিত রোডম্যাপ অনুসারে এবছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102