বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পররাষ্ট্র সেবা একাডেমিতে সনদ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন প্রতিমন্ত্রী হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় তৃতীয় বর্ষে পদার্পণ করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ” *বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা নিয়ে ড. মাসুদ এমপি* হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় জনাব ফারুক আহমেদ স্যারকে এপিবিএন স্কাউটস এর অভিনন্দন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়কউপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভাটারা থানার হত্যাচেষ্টা মামলা, সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখালো আদালত বসনিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় ১০ জনের যুক্তরাষ্ট্র

সাহসী জুলাই কন্যার সংক্ষিপ্ত গল্প

আহসান উল্লাহ খান
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টারঃ

ছোট বেলা থেকেই দেশের প্রতি আমার মায়া ভালোবাসার কমতি ছিলো না। সড়ক আন্দোলন আমার জীবনের ১ম আন্দোলন ছিলো। এ ছাড়াও করোনা সহ দেশের বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি।
২০২৪ এ কোটা আন্দোলনে যখন আমার ভাই বোনদের গায়ে হাত উঠলো তখন নিজেকে থামিয়ে রাখতে পারিনি। বাসায় নিজের হাজবেন্ড, ভাই পরিবারের সবাই এক এক করে যোগ দিয়েছে তখন মনে হচ্ছিলো আমি কেনো বসে থাকবো?মরতে তো হবেই তাহলে ভিতুর মতো ঘরে বসে কেনো?
১০মাসের ছেলে সন্তান কে বাসায় মায়ের কাছে দিয়ে মিথ্যা বলে বের হয়ে গিয়েছিলাম। প্রতিদিন বাংলাদেশের মানচিত্র এবং পতাকার মিশ্রণে একটি টি শার্ট গায়ে রাখতাম যেন মরে গেলে পরিবারের লাশ শনাক্ত করতে সহজ হয়। একদিকে ছোট্ট শিশু অন্যদিকে মায়ের চেহারার দিকে তাকাতে পারতাম না। পুরো আন্দোলনে সবচেয়ে সাহস আমাকে আমার আম্মু যোগাইছে।আম্মুর তিন সন্তান ঘরের বাহিরে আম্মু বাসায় বসে নফল নামাজে প্রহর গুনেছে এই বুঝি সন্তানরা ফিরবে।

জুলাই সহজ ছিলো না। বিশেষ করে ১৮ জুলাই রণক্ষেত্র তৈরি হয়েছিল উত্তরায়। এর মাঝেও ছিল আল্লাহর উপর তীব্র ভরসা ভরসা। হাসিনা পালিয়েছে শোনার পর সিজদায় লুটায় পড়ছিলাম আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে। কিছু চাওয়ার নাই শুধু শহীদ পরিবারের মানুষগুলোর প্রতি সরকারের দৃষ্টি এবং দ্রুত বিচার।

মুশফিকা রহমান
জুলাই যোদ্ধা (উত্তরা)

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102