বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পররাষ্ট্র সেবা একাডেমিতে সনদ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন প্রতিমন্ত্রী হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় তৃতীয় বর্ষে পদার্পণ করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ” *বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা নিয়ে ড. মাসুদ এমপি* হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় জনাব ফারুক আহমেদ স্যারকে এপিবিএন স্কাউটস এর অভিনন্দন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়কউপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভাটারা থানার হত্যাচেষ্টা মামলা, সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখালো আদালত বসনিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় ১০ জনের যুক্তরাষ্ট্র

জনগণকে সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ঐক্যমত হয়েছেন জামাতে ইসলামী —–বিরোধী দলীয় নেতা ডা.শফিকুর রহমান

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি  :

ঢাকা, ০১ /০৬/ ২০২৬

ঢাকা-১৫ আসনের জনগণের পানি সমস্যা, গ্যাস সমস্যা, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ, অবৈধ খাল দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্নতাসহ জনগণের সেবামূলক কার্যক্রমে জনগণকে সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ঐক্যমত হয়েছেন জামাতে ইসলামীর আমির বিরোধী দলীয় নেতা ডা.শফিকুর রহমান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

আজ ঢাকা-১৫ আসনের চারটি স্থানে পৃথক মতবিনিময় সভায় তারা এর প্রতিশ্রুতি দেন।

পৃথক চারটি মতবিনিময় সভায় স্থানীয় ব্যক্তিবর্গের সাথে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামাতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিলিত হন।

আজ সকাল ৯ টার দিকে পশ্চিম শেওড়াপাড়া ৩ নং গলিতে প্রথম আনুষ্ঠানিক পরিদর্শন শুরু হয়। পরে পূর্ব মনিপুর বাইতুর রহিম জামে মসজিদ এলাকা, বাইশটেকী সরকার বাড়ি মোড় ৪ নং ওয়ার্ড এলাকা ও ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার ডেঙ্গু মশা পরিস্থিতি, পশ্চিম শেওড়াপাড়া খালের পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, গ্যাস ও পানির সমস্যাসহ বিভিন্ন এলাকা সরজমিনে পরিদর্শন করেন এবং উপস্থিত স্থানীয় জনগণের অভাব অভিযোগ শুনেন এবং সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন।

জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আমার কথা শুনেছেন এবং রেখেছেন।  এরই আলোকে আজ ইতিহাসে প্রথমবারের মতো সরকারি দল ও বিরোধী দল আমরা একত্রে এলাকার সমস্যা সমাধানে মিলিত হয়েছি এবং জনগণের সহায়তায় আমরা সকল সমস্যার সমাধান করব ইনশাল্লাহ।

জামায়াতে আমির বলেন, এলাকায় তীব্র পানির সংকট রয়েছে, গ্যাসের সমস্যা ও কিশোর গ্যাং এর সমস্যাসহ বিভিন্ন সমস্যা রয়েছে।  তবে এই সমস্যা আইন-শৃঙ্খলা বাহিনী এবং সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব না।  এই সমস্যা সমাধানে সরকারি দল ও বিরোধী দল মিলে জনগণের সহায়তায় সমাধান করা হবে।  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
জনসংযোগ বিভাগ

*সংবাদ বিজ্ঞপ্তি*

এলাকার সকল সমস্যা সমাধানে এলাকার জনগণকে সহায়তাসহ এলাকার প্রতিটি জনগণকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এরকম একটি ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমুখী মতবিনিময় সভা আয়োজন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা স্বীকার করেন।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে এলাকার জনগণকে নিয়ে বিরোধী দলীয় নেতার মতবিনিময় সভা এজন্য এসেছি, তিনি এই এলাকার এমপি এবং ডিএনসিসি প্রশাসক এলাকার জনগণের সেবক। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পুরো টিমকে নিয়ে এসেছি জনগণের অভাব, অভিযোগ ও দুর্ভোগের কথা শুনতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এখানকার জনগণের কথা শুনবেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।  অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে ঢাকা ১৫ আসনের সকল সমস্যা সমাধান করা হবে।

আমরা সরকারি দল ও বিরোধী দল ঐক্যবদ্ধ ভাবে এলাকার সকল উন্নয়ন কার্যক্রমে অংশীদার হব এবং জনগণকে সাথে নিয়ে সকল সমস্যার সমাধান করে উন্নত ঢাকা গড়ে তুলবো।

আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণের জন্য সকল উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছি , সকল উন্নয়ন কার্যক্রম চলমান আছে এবং অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী ঢাকা-১৫ আসনের জনগণকে সকল উন্নয়ন কর্মকান্ডে সরকারকে সহযোগিতার জন্য আহ্বান জানান।

মতো বিনিময় সভায় ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনগণের সেবায় নিয়োজিত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্লিন ঢাকা গ্রীন ঢাকা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রতিনিয়ত প্রতিদিন বাসা বাড়ির বর্জ্য অপসারণ ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম, খাল পুনরুদ্ধার করে খাল সংস্কার, ড্রেন সংস্কার, রাস্তাঘাট সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান ও বৃক্ষরোপণ অভিযানসহ সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রশাসক বলেন ঢাকা-১৫ আসন আমার এলাকা এবং বিরোধী দলীয় নেতার এলাকা এবং এই এলাকার সকল উন্নয়ন কর্মকান্ডের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে নিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সরকারি দল ও বিরোধীদল মিলেমিশে এলাকার জনগণের উন্নয়নে যা কিছু ভালো তাই করে যাব এবং দেশের উন্নয়নে একত্রে কাজ করব।

তিনি ঢাকা-১৫ আসনের জনগণকে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, পানি সমস্যা, গ্যাস সমস্যা ও অন্যান্য সমস্যা সমাধানের পাশাপাশি পরিষ্কার পরিছন্নতা অভিযানে ও ক্লিন ঢাকা গ্রীন দেখা গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার অনুরোধ জানান।

মতবিনিময় সভায় জাতীয় সংসদের বিরোধ দলীয় নেতা, প্রতিমন্ত্রী মহোদয় ও প্রশাসক মহোদয় পশ্চিম শেওড়াপাড়া ও মনিপুরী পাড়ার পানির সমস্যার সমাধানে পাঁচটি পানির পাম্প নির্মাণের জন্য এলাকার জনগণকে দ্রুত স্থান নির্বাচনের জন্য সহযোগিতার আহ্বান জানান।

এ সময় তারা প্রত্যেকে নিজস্ব তহবিল হতে প্রতিটি পানির পাম্পের জন্য ২০ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন এবং জনগণকে এ বিষয়ে সহযোগিতার অনুরোধ জানান।

মতবিনিময় সভায় ওয়াসার এমডি, তিতাসের এমডি, উত্তর সিটি কর্পোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102