রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

যশোর ডিবি’র জালে ৪১ মামলার (২৫মামলায় সাজা) গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি দেলোয়ার গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১০ এপ্রিল, ২০২৫
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশনায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় অদ্য ১০ই এপ্রিল রাত তিনটা ৩০ মিনিট জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/ সৈয়দ শাহীন ফরহাদ, এএসআই (নিঃ) নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম ২৫ মামলার সাজা প্রাপ্ত মোট ৪১ মামলার গ্রেফতারী পরোয়নাভুক্ত পলাতক আসামি অর্থ প্রতারক দেলোয়ার হাসান(৪৫) কে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পৌরসভা এলাকার একটি ভাড়া বাসা হতে গ্রেফতার করেছে।

সে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় নিজের প্রকৃত নাম গোপন রেখে তুহিন নাম ধারণ করে দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিল মর্মে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় গ্ৰামীন ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত থাকা অবস্থায় এই প্রতারণা করতেন। যার কারণে পরবর্তীতে ২০১৩ সালে প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন। তার বিরুদ্ধে ব্যাংকে চাকরি করার সুবাদে বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ প্রতারণার অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানাঃ
মোঃ দেলোয়ার হাসান(৪৫), পিতা- জয়নাল আবেদীন দফাদার, সাং- ছাতিয়ানতলা, থানা- কোতয়ালী মডেল থানা, জেলা- যশোর।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102