মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ৪৭ টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বীমা কোম্পানির লাইসেন্স ফি মওকুফ চেয়েছে বিআইএ হরিপুরে চাচার জমি দখলের চেষ্টায় ভাতিজা কুমিল্লা তিতাসের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে স্থানীয় এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার কুমিল্লা তিতাসে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেম্বুপুরে মাটি কাটার মহোৎসব

ঝিনাইদহে এসএসসি সমমান পরীক্ষার্থীদের সহায়তায় শিবিরের হেল্প ডেস্ক চালু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

মোঃ লিটন হোসেন, ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ

সারাদেশে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

তাই এসএসসি/সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্কসহ বিভিন্ন সহায়তা কেন্দ্র নিয়ে পরীক্ষার্থীদের সাহায্য করতে দেখা গেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঝিনাইদহ শহর শাখাকে। এতে খুশি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিক্ষার্থীরা।

বৃহস্পতিবার শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, ঝিনাইদহ শহর শিবির শাখার উদ্যোগে পানি, কলম, স্যালাইন, ফাইলসহ বিভিন্ন সামগ্রী নিয়ে পরিক্ষার্থীদের সহায়তা করছেন তারা। পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেওয়াসহ বিভিন্ন তথ্য প্রদান করতেও দেখা যায় তাদের। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিমও আছে তাদের সঙ্গে। একই সঙ্গে তথ্য সহায়তা কেন্দ্রের পেছনেই তাদের আছে অভিভাবকদের জন্য বসার জায়গা।

ঝিনাইদহ শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ঘুরে ঘুরে এই কাজের তত্ত্বাবধান করছেন।

এবিষয়ে ঝিনাইদহ শহর ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু বলেন এসএসসি/সমমানের পরিক্ষা যতোদিন চলমান থাকবে। তাদের জন্য আমাদের এই সেবা চলমান থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102