সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

প্রশাসনের অভিযানের পরেও বন্ধ হয়নি অবৈধ ইটভাটা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ রবিউল ইসলামঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের হাট ফাজিলপুর রোডে কুমিড়াদাহ এলাকায় মেসার্স মোল্লা ব্রিকস ও রাতুল ব্রিকস নামের র্দীঘদিন ধরে গড়ে উঠেছে দুইটি ইটভাটা। বছরের পর বছর ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স্ ছাড়াই চলছে এ ইটভাটার কার্যক্রম। সম্প্রতি শৈলকুপা  উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন ভ্রাম্যামান অদালতের মাধ্যমে এ ইটভাটা দুইটি বন্ধ ঘোষনা করলেও এখানো পুরোদমেই চলছে ইট প্রস্তুত কার্যক্রম।

শৈলকুপা উপজেলা প্রশাসন সুত্র জানায়, মেসার্স মোল্লা ও রাতুল ব্রিকস নামে ইটভাটা দুটি’র পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় গত ৬ মার্চ ২৫ তারিখে একটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ ইটভাটা দুটি’র কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়।শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন ভ্রাম্যমান আদালতে অবৈধ এ ইটভাটা দুটির ৮০ হাজার টাকা জরিমানা করেন ভাটা মালিকদের। ইটভাটার মালিক আমজাদ হোসেন মোল্লা ও সাইফুল ইসলাম খোকন জরিমানার অর্থ পরিশোধ করেছেন।

সম্প্রতি সরেজমিন ঘুরে দেখা যায়, ইটভাটাতে কাজ করছে শ্রমিকরা। কেউ ইট প্রস্তুত করছে আবার কেউ চুল্লি থেকে ইট বের করে স্টিক সাজাচ্ছে। পুরোদমেই চলছে ভাটার কার্যক্রম।

কীভাবে কত দিন ধরে ইটভাটার কর্যক্রম চালু হয়েছে এমন প্রশ্নের জবাবে ইটভাটার ম্যানেজাররা বলেন, অভিযান হয়েছে, অফিসে ভ্যাট টেক্স দিয়েই আমরা চালু করেছি। আমি এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি নই। আপনারা আমাদের কোম্পানীর মালিকের সাথে কথা বলেন।

মেসার্স রাতুল ব্রিকসের মালিক সাইফুল ইসলাম খোকন মুঠোফোনে বলেন, আমি অনেক লোকশানের মধ্যে আছি। এখানো সব ইট পুড়ে শেষ করতে পারি নাই। তাই পরিবেশ অধিদপ্তরের মৌখিক অনুমোদন নিয়ে কাজ করছি। আপনারা আমার ক্ষতি করবেন না।

এবিষয়ে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মুন্তাছির রহমান বলেন, যদি ইটভাটা পুনরায় চালু হয়ে থাকে তাহলে জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলার শেখপাড়া বাজারের পাশে এসবিআর ইট ভাটা পরিবেশ অধিদপ্তরের অভিযানে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হলেও আবারো নতুন করে কার্যক্রম চলমান। এবিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান বলেন, অভিযানের করে ভেঙ্গে ফেলার পরেও কার্যক্রম চলমান থাকে তাহলে এইস বি আর ভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102