বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে মালয়েশিয়া প্রবাসীদের প্রত্যাশা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অবৈধ পথে গ্রিস যাওয়ার প্রাক্কালে ভূমধ্যসাগরে নিহত ১৮ বাংলাদেশিঃ মানব পাচার চক্রের এক সদস্য গ্রেফতার করেছে সিআইডি জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির আলোচনা সভা কবি নজরুল ইনস্টিটিউট পরিদর্শনে সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী: নজরুলের সাহিত্য বিশ্বময় ছড়িয়ে দিতে উচ্চপর্যায়ের অনুবাদ কমিটি গঠন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া কোরিয়াগামী কর্মীর সাথে ১৬ লক্ষ টাকা প্রতারণার চেষ্টা: বোয়েসেল ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চক্রের মূলহোতা আটক পরিবর্তিত বাস্তবতায় আমাদের তরুণদেরকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয় বরং প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির বিরামপুর সীমান্তে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ আটক

কারিকুলাম, শিক্ষক ও অবকাঠামোসহ শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা,১৬জুন,২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নের জন্য ৪টি মূল স্তম্ভ এবং ১টি নতুন উপাদানের কথা উল্লেখ করেন, কারিকুলামের আধুনিকায়ন,শিক্ষকদের মানোন্নয়ন,জলবায়ু সহনশীল অবকাঠামো,স্ট্রিমসমূহের এলাইমেন্ট (সমন্বয়),প্রযুক্তির সংযোজন (এআই ও ফিউচার জবস) এর ওপর গুরুত্বারোপ করেন।

আজ ঢাকায় র‍্যাডিসন ব্লু হোটেলে Cambridge International Education আয়োজিত Cambridge Press and Assessment Bangladesh Limited, Launch Event 2026 অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি ভিশন নির্ধারণ করেছে। এই ভিশনের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বমানের নাগরিক তৈরি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং শিক্ষাকে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করে তোলা।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে ২৭টিরও বেশি ধরনের শিক্ষা ধারা বিদ্যমান। এসব ধারার শিক্ষার্থীদের জন্য একটি অভিন্ন ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করতে হবে, যাতে মাদ্রাসা, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম কিংবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মৌলিক জ্ঞান ও দক্ষতায় সমমানের সুযোগ পায়।

শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, চাকা ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি শিক্ষক ছাড়া শিক্ষা ব্যবস্থা চলতে পারে না।তিনি জানান, দেশের বিপুলসংখ্যক শিক্ষকের জন্য বিশ্বমানের প্রশিক্ষণ নিশ্চিত করতে কেমব্রিজের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি ও অন্যান্য আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা চলছে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়,ব্রিটিশ হাইকমিশন,ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102