বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে মালয়েশিয়া প্রবাসীদের প্রত্যাশা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অবৈধ পথে গ্রিস যাওয়ার প্রাক্কালে ভূমধ্যসাগরে নিহত ১৮ বাংলাদেশিঃ মানব পাচার চক্রের এক সদস্য গ্রেফতার করেছে সিআইডি জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির আলোচনা সভা কবি নজরুল ইনস্টিটিউট পরিদর্শনে সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী: নজরুলের সাহিত্য বিশ্বময় ছড়িয়ে দিতে উচ্চপর্যায়ের অনুবাদ কমিটি গঠন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া কোরিয়াগামী কর্মীর সাথে ১৬ লক্ষ টাকা প্রতারণার চেষ্টা: বোয়েসেল ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চক্রের মূলহোতা আটক পরিবর্তিত বাস্তবতায় আমাদের তরুণদেরকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয় বরং প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির বিরামপুর সীমান্তে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ আটক

পূর্ব শত্রুতার জের ধরে কামরাঙ্গীরচরে যুবক খুন; ঘটনার চার ঘন্টার মধ্যে দুই ঘাতককে গ্রেফতার করেছে ডিএমপি

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৬ জুন ২০২৬

রাজধানীর কামরাঙ্গীরচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন (২৭) হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: ১। মো. পরান (২০) ও ২। মো. ইমরান (২০)। এ সময় তাদের হেফাজত হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়।

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ০৮.৫০ ঘটিকার সময় রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন পূর্ব ইসলাম নগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন নামক এক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় তার আত্নীয়-স্বজন তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ঘটনায় জড়িতরা যেন গা-ঢাকা দিতে না পারে সে লক্ষ্যে পুলিশ বিভিন্ন স্থানে তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপন করে এবং বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানাধীন নূরবাগ এলাকা থেকে সোমবার দিবাগত রাত আনুমানিক ০১.৩০ ঘটিকার সময় এই ঘটনার সাথে সরাসরি জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ঘটনায় ব্যবহৃত একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা সংঘটিত হয়। এই ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102