বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে মালয়েশিয়া প্রবাসীদের প্রত্যাশা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অবৈধ পথে গ্রিস যাওয়ার প্রাক্কালে ভূমধ্যসাগরে নিহত ১৮ বাংলাদেশিঃ মানব পাচার চক্রের এক সদস্য গ্রেফতার করেছে সিআইডি জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির আলোচনা সভা কবি নজরুল ইনস্টিটিউট পরিদর্শনে সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী: নজরুলের সাহিত্য বিশ্বময় ছড়িয়ে দিতে উচ্চপর্যায়ের অনুবাদ কমিটি গঠন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া কোরিয়াগামী কর্মীর সাথে ১৬ লক্ষ টাকা প্রতারণার চেষ্টা: বোয়েসেল ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চক্রের মূলহোতা আটক পরিবর্তিত বাস্তবতায় আমাদের তরুণদেরকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয় বরং প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির বিরামপুর সীমান্তে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ আটক

আশুলিয়ায় প্রতিবন্ধী মায়ের অসহায়ত্বের সুযোগে নিজের মেয়েকে ধর্ষণ পাষণ্ড পিতা গ্রেফতার!

শেখ রাসেল
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:

​​সাভারের আশুলিয়ায় নিজের ১৪ বছর বয়সী আপন মেয়েকে ধর্ষণের অভিযোগে সুলতান (৪৫) নামের এক পাষণ্ড পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। মা শারীরিক প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে নিজ ঘরেই এই জঘন্য অপরাধ সংঘটিত করে ওই পিতা। এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুলতানের মূল বাড়ি বরিশাল জেলার মোলাদী থানার বাটাপুর গ্রামে। সে আশুলিয়ার গাজীরচট রশিদ মার্কেট এলাকায় মোঃ মাসুদ নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে পরিবারসহ বসবাস করে আসছিল।

​ভুক্তভোগী কিশোরী মোছাঃ নিপুণ (১৪) তার প্রতিবন্ধী মায়ের সাথে ওই ঘরেই থাকত। মায়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে সুলতান তার নিজের মেয়ের ওপর এই পাশবিক নির্যাতন চালায়।

জানা যায়, গত প্রায় ৩ মাস আগে রোজার ঈদের সময় মেয়েটিকে প্রথমবার ভয়-ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে তার বাবা। এরই ধারাবাহিকতায় সর্বশেষ গত ৭ দিন আগে রাতে মেয়েটি ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে আবারও ধর্ষণ করা হয়।

​পৃথিবীতে সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মা-বাবার কোল। সেখানে যদি একজন বাবা নিজেই এমন নরপশুতে পরিণত হয়, তবে সন্তানরা কোথায় যাবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ধর্ষক পিতার দৃষ্টান্তমূলক ফাঁসি চাই।

​ঘটনাটি আজ এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আজ ১৫ জুন (সোমবার) বিকেল আনুমানিক ৪টার দিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আতোয়ার রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং অভিযুক্ত পিতা সুলতানকে জনরোষ থেকে উদ্ধার করে গ্রেফতার করেন।

​এই বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ​খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সুলতান নিজের মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছে।

ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এই জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

​এদিকে এলাকাবাসীর দাবি, যে বাবা নিজের সন্তানকে রক্ষা করার কথা, সে যখন এমন পৈশাচিক কাণ্ড ঘটাতে পারে, তখন তার একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই নরপিশাচের ফাঁসি কার্যকর করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102