সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

হরিনাকুন্ডু ও শৈলকূপা মাইলমারী কুমার নদের ব্রীজের সংযোগ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

মোঃ লিটন হোসেন, ঝিনাইদহ জেলাঃ

ঝিনাইদহে ব্রীজের সংযোগ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ব্রীজটি ঝিনাইদহের শৈলকূপা ও হরিনাকুন্ডু উপজেলাকে এক সাথে মিলিত করেছে।

আজ বুধবার বেলা ১১টার দিকে ঝিনাইদহের চড়পাড়া ও মাইলমারী গ্রামের লোকজন এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন, বাজার কমিটির সভাপতি ডা. সামছুল,সেক্রেটারি জাহিদুল ইসলাম, জাজাকাল্লাহ ফাউন্ডেশনের পক্ষে আলমিজ আহমেদ আসিফ,জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান লিটন। উপস্থিত ছিলেন মোঃ ইনছান আলী গণমাধ্যম কর্মী সহ অন্যান্য রা।

সে সময় বক্তারা বলেন, ১৯৯০ সালে এই ব্রীজ টি নির্মাণ হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে চড়পাড়া ও মাইলমারী গ্রামে কুমার নদের উপর নির্মিত ব্রীজের সংযোগ সড়কের বেহাল দশা তবে দেখার কেউ নেই।বেহাল দশায় মোটরসাইকেল,ভ্যান,আলমসাধু সহ বিভিন্ন যানবাহনে চলাচল কালে ছোট বড় দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীদের যাতায়াতের নানা সমস্যা হচ্ছে।বিশেষ করে হাটের দিন জনসাধারণের ভোগান্তির মাত্রা বেড়ে যায় দ্বীগুণ।বক্তারা আরও বলেন দ্রুত জনসাধারণের ভোগান্তি কমাতে সরকারের সুদৃষ্টি প্রয়োজন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102