সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন আয়কর বিভাগে চাকুরী পাইয়ে দেয়ার নামে অর্থ সংগ্রহকারী প্রতারক চক্র হতে সাবধান পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন ধামরাইয়ে দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ১, আহত ২ শোকসন্তপ্ত পরিবারের পাশে এমপি মাসুদ সাঈদী- নিহত ৩ স্বজনের পরিবারকে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস নাগরিকদের উদ্বুদ্ধ করতে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে চিকিৎসা সামগ্রী বিতরণ পদ্মা ও যমুনা সেতুর সুব্যবস্থাপনায় ঈদুল আযহায় ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা ছিল নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ডাঃ এজেডএম জাহিদ হোসেন, এমপি আজ দুপুরে ২৫ বেইলি রোডস্থ তাঁর সরকারি বাসভবনে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা করেছেন কুমিল্লার তিতাসে যুবদল নেতা লতিফ হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল নাজিরপুর উপজেলা হাসপাতাল পরিদর্শনে এমপি মাসুদ সাঈদী: স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা

আয়কর বিভাগে চাকুরী পাইয়ে দেয়ার নামে অর্থ সংগ্রহকারী প্রতারক চক্র হতে সাবধান

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারের নির্দেশনা অনুসারে জাতীয় রাজস্ব বোর্ডের শূন্য পদে জনবল নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের বিভিন্ন স্থানে কতিপয় প্রতারকচক্র আয়কর বিভাগে চাকুরী পাইয়ে দেয়ার নামে অভিনব কৌশলে প্রতারণা বাণিজ্য করার অপচেষ্টা করছে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড অবহিত হয়েছে। যারা স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় চাকুরী পাবেন, তাদেরকে অর্থের বিনিময়ে চাকুরী দেয়া হয়েছে মর্মে মিথ্যাচারের মাধ্যমে প্রতারিত করা এ চক্রের মূল উদ্দেশ্য। যেসকল প্রার্থী নিজ অযোগ্যতার কারণে চাকুরী পাবেন না তাঁদের কারো কারো অর্থ প্রতারক চক্রটি ফেরত দিতে পারেন, কিন্তু যারা স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় চাকুরী পাবেন তাঁদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেয়া অর্থ এরা হাতিয়ে নেবে।

জনসচেতনার উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ড এই মর্মে সকলকে আশ্বস্ত করছে যে, আয়কর বিভাগের চলমান নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতপূর্বক যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন ও আয়কর বিভাগের প্রতিনিধির সমন্বয়ে গঠিত একটি কমিটি কর্তৃক যোগ্য প্রার্থীগণ নির্বাচিত হবেন।

কাজেই আয়কর বিভাগে চাকুরী পাইয়ে দেয়ার নামে অর্থ সংগ্রহকারী কোন দুষ্ট চক্রের তথ্য পেলে তা সংশ্লিষ্ট কর কমিশনার অফিসকে অথবা জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা, টেলিফোন নম্বর ০২-২২২২১৭৭৭৭, ইমেইলঃ pro@nbr.gov.bd অবহিত করতে এবং এরূপ প্রতারণার ফাঁদে পা না দেয়ার জন্য চাকুরীপ্রার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102