সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন আয়কর বিভাগে চাকুরী পাইয়ে দেয়ার নামে অর্থ সংগ্রহকারী প্রতারক চক্র হতে সাবধান পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন ধামরাইয়ে দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ১, আহত ২ শোকসন্তপ্ত পরিবারের পাশে এমপি মাসুদ সাঈদী- নিহত ৩ স্বজনের পরিবারকে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস নাগরিকদের উদ্বুদ্ধ করতে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে চিকিৎসা সামগ্রী বিতরণ পদ্মা ও যমুনা সেতুর সুব্যবস্থাপনায় ঈদুল আযহায় ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা ছিল নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ডাঃ এজেডএম জাহিদ হোসেন, এমপি আজ দুপুরে ২৫ বেইলি রোডস্থ তাঁর সরকারি বাসভবনে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা করেছেন কুমিল্লার তিতাসে যুবদল নেতা লতিফ হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল নাজিরপুর উপজেলা হাসপাতাল পরিদর্শনে এমপি মাসুদ সাঈদী: স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা

পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

আলী আহসান রবি :

ঢাকা, সোমবার, ০১ জুন ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী দেশের যোগাযোগ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার অংশ হিসেবে পদ্মা ও যমুনা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম চালু করা হয়েছে। এর ধারাবাহিকতায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রাকে অধিকতর নিরাপদ, সাশ্রয়ী ও যানজটমুক্ত করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি এবং মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: রাজিব আহসান, এমপি-এর দূরদর্শী নেতৃত্ব এবং সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ-এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে এবার ঈদে ঘরমুখো মানুষ ইটিসি লেন ব্যবহার করে পদ্মা ও যমুনা সেতু দিয়ে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পেরেছেন।

গত ২২-৩১ মে ২০২৬ পর্যন্ত ১০ দিনে পদ্মা সেতুতে ইটিসি লেন ব্যবহার করে ৪,২৪২টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ৬৯ লক্ষ ৬৪ হাজার ৬৫০ টাকা। বর্তমানে এই সেতুতে নিবন্ধিত ইটিসি যানবাহনের সংখ্যা ৮৭০টি। উল্লেখ্য, পদ্মা সেতুতে ইটিসি ব্যবস্থা চালুর পর থেকে এযাবৎকাল পর্যন্ত মোট ৩৮, ৯৪০টি যানবাহন এই সুবিধা গ্রহণ করেছে এবং মোট ৬ কোটি ৯৬ লক্ষ ৬০ হাজার ৯৫০ টাকা টোল আদায় হয়েছে।

একই সময়ে (২২-৩১ মে ২০২৬) যমুনা সেতুতে ইটিসি লেন দিয়ে ৪,৮২৬টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৬২ লক্ষ ৫৮ হাজার ৫০০ টাকা। এই সেতুতে নিবন্ধিত ইটিসি যানবাহনের সংখ্যা ৬,৭৭৪টি। ইটিসি লেন চালুর পর থেকে যমুনা সেতুতে এযাবৎকাল পর্যন্ত ৪,২২,৪৭৯টি যানবাহন ইটিসি লেন ব্যবহার করেছে এবং মোট ৫৫ কোটি ৬ লক্ষ ৮২ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে।

ঈদের মৌসুমে টোল প্লাজায় দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে যান চলাচল নির্বিঘ্ন রাখতে সেতু কর্তৃপক্ষ বিশেষ প্রস্তুতি গ্রহণ করে থাকে। ইটিসি লেন চালুর পর থেকে পদ্মা সেতু দিয়ে মোট ৩৮,৯৪০টি এবং যমুনা সেতু দিয়ে ৪,২২,৪৭৯টি যানবাহন ইটিসি লেন ব্যবহার করেছে, যা থেকে রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব জমা হয়েছে। ইটিসি লেনের মাধ্যমে যানবাহনগুলো টোল প্লাজায় না থেমে ঘণ্টায় ৬০ কিমি গতিতে চলাচল করতে পারছে, যা আধুনিক সড়ক ব্যবস্থাপনায় এক মাইলফলক।

এই ঈদে ঈদযাত্রার সাফল্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ দিকনির্দেশনা এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রীর নিবিড় মনিটরিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সকল প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সচেতনতা এবং সাধারণ যাত্রীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতার কারণেই এই প্রযুক্তিগত সুবিধা শতভাগ কার্যকর করা সম্ভব হয়েছে।

পবিত্র ঈদুল আযহা উদযাপনে যাত্রীসাধারণের এই নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে পারায় মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী এবং সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মহোদয় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ভবিষ্যতে প্রযুক্তির আরও আধুনিকায়ন এবং যাত্রীসেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে বলে কর্তৃপক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।

এখানে উল্লেখ্য যে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের সকল টোল সড়ক, সেতু, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টানেল এবং অন্যান্য স্থাপনায় বিদ্যমান Electronic Toll Collection (ETC) সিস্টেমসমূহকে একক, অভিন্ন ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে সচিব, সেতু বিভাগকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কতিপয় সড়ক, সেতু ও ফ্লাইওভারে ইটিসি ব্যবস্থা চালু থাকলেও এগুলো বিচ্ছিন্ন (isolated) উদ্যোগ। এসব টোলপ্লাজায় ব্যবহৃত হার্ডওয়্যার এবং সফটওয়্যার যেমন ভিন্ন, তেমনি টোল পরিশোধের মাধ্যমেও ভিন্নতা রয়েছে। এসকল ভিন্নতার কারণে ব্যবহারকারী জনসাধারণকে বিভিন্ন স্থাপনা অতিক্রমের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে। এতে ব্যবহারকারী জনসাধারণ ইটিসি ব্যবস্থার স্বাচ্ছন্দ্য ও কাঙ্ক্ষিত সুফল হতে বঞ্চিত হচ্ছেন। বিচ্ছিন্ন এই ইটিসি ব্যবস্থাগুলো একক, অভিন্ন ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে এই কমিটি কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এবং মাননীয় মন্ত্রীর প্রত্যক্ষ তদারকিতে দ্রুততম সময়ে জনসাধারণকে একটি ব্যবহারবান্ধব ইটিসি সেবা প্রদান করা সম্ভব হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102