সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

চৌহালীতে যমুনায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

চৌহালী প্রতিনিধি : 

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক মিরাজুল ইসলামের (২২) মরদেহ ৩৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর নৌকা ঘাট সংলগ্ন যমুনা নদী থেকে লাশ উদ্ধার করে জেলেরা পরিবারের কাছে হস্তান্তর করেছে। মিরাজুল উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আনোয়ার হোসেনের ছেলে। মিরাজুলের কাকা বাবু মিয়া জানান, রোববার (৬ এপ্রিল) বিকেলের দিকে চরসলিমাবাদ (ভূতের মোড়) এলাকা সংলগ্ন যমুনা নদীতে বোনদের সাথে গোসলে নামে তবে সবার অগোচরে নদীর স্রোতের সাথে ভেসে যায় মিরাজুল। পরবর্তীতে জাল ও নৌকা দিয়ে অনেক খুঁজাখুঁজি করে না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। সোমবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে উদ্ধার করতে না পেরে ফিরে যান।

গতকাল সকালে কয়েকজন জেলে নদীতে লাশ ভাসতে দেখে আমাদের খবর দিলে আমরা নৌকা নিয়ে নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর নৌকা ঘাট থেকে লাশ নিয়ে আসি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102