বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন মনের পশুত্ব ত্যাগ করে ত্যাগের মহিমায় দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৮ ঘণ্টার মধ্যেই ১ম দিনের বর্জ্য অপসারণের আশা প্রশাসকের পবিত্র ঈদ-উল-আযহা’র নামাজ শেষে রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার(বালিকা) পরিদর্শন করেছেন ——–সমাজকল্যাণ মন্ত্রী হযরত শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭:৩০ টায়; ৮ ঘণ্টায় সরবে প্রথম দিনের কোরবানির বর্জ্য —–: এলজিআরডি প্রতিমন্ত্রী জধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে বা রাস্তায় কোনো স্থান পশুর হাটের জন্য ইজারা দেয়া হয়নি —– প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

আজ রাজধানীর মিরপুর সিরামিক রোড এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান।

পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী কোরবানির বর্জ্য দুপুর ২টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করে নগরবাসীকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে কাজ করছে সিটি কর্পোরেশন। তিনি বলেন, “সেই ধারাবাহিকতায় আমরা আজ মাঠপর্যায়ে কার্যক্রম পরিদর্শনে এসেছি। আশা করছি রাত ২টার অনেক আগেই পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করা সম্ভব হবে।”

তিনি আরও জানান, এই কার্যক্রম আগামী আরও দুই দিন চলমান থাকবে। কোরবানির বর্জ্য অপসারণে প্রায় ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী এবং ৭৫২টি যানবাহন কাজ করছে। এ সময় তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা কোরবানির বর্জ্য পলিব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখবেন। সেখান থেকে পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুত তা অপসারণ করবে। নগরবাসী আস্থা রাখতে পারেন, ইনশাআল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে নগর পরিষ্কার করতে সক্ষম হবো।”

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ডিএনসিসির ৭২ ঘণ্টার একটি সমন্বিত অ্যাকশন প্ল্যান রয়েছে। তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, “আপনারা আস্থা রাখবেন এবং বর্জ্য অবশ্যই পলিব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখবেন।”

আজ দুপুর ২টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন এলাকা থেকে ৭৩৬টি ট্রিপের মাধ্যমে মোট ৩ হাজার ১৫৮ টন কোরবানির বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।

পরিদর্শন কার্যক্রমে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102