সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়ামঞ্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো: রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মোঃ রুবেল আহমেদ, নিজস্ব প্রতিনিধিঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ২২ মে ২০২৬ বিকাল ৪টায় রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়-এ অনুষ্ঠিত এ সভায় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব ফয়েজুল্লাহ ইকবাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব আবু তালেব।

এছাড়াও উপস্থিত ছিলেন জিয়ামঞ্চ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব খলিলুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মুনছুর আহমেদ ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, জয়েন্ট সেক্রেটারি নেসার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, জাতীয়তাবাদী দর্শন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়াউর রহমানের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আসন্ন ৩০ মে শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত, আলোচনা সভা, হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ এবং অসহায় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ।
সভায় নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সকল কর্মসূচি সফল করার আহ্বান জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102