সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জুড়ী থানার পুলিশের বিশেষ অভিযানে ৭১ লিটার দেশি চোলাই মদসহ আটক-১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৪৭৩ বার পড়া হয়েছে

মোঃ জাকির হোসেন, জুড়ী প্রতিনিধিঃ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কাপনাপাহাড় চা বাগানে এলাকা থেকে জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ৭১ লিটার চোলাই মদসহ রাজেশ মির্দা (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার ৭ এপ্রিল বিকাল ৩ ঘটিকার সময় জুড়ী থানার এসআই ফরহাদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাপনাপাহাড় চা বাগানের এলাকায় থেকে আসামি রাজেশ মির্দা এর বসত বাড়িতে বিশেষ অভিযান চলিয়ে ঘরে রাখা ৭১ লিটার দেশি চোলাই মদ সহ আসামি রাজেশ মির্দা (২৪) কে গ্রেফতার করেন, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া এর দিকনির্দেশনায় এসআই ফরহাদের নেতৃত্বে এসআই মোস্তফা কামাল, এসআই তুহিন মুন্সি, সঙ্গীয় ফোর্সসহ সিতারাম এর পুত্র রাজেশ মির্দাকে আটক করেন। জানা যায়, দীর্ঘদিন থেকে রাজেশ মির্দা দেশি চোলাই মদ তৈরি করে বিক্রি করে আসছিল।

আসামি রাজেশ মির্দা (২৪) পিতা- সিতারাম সাং- কাপনাপাহার চা বাগান, জুড়ী, মৌলভীবাজার
৭১ লিটার চোলাই মদ,মূল্য ২১,৩০০/ টাকা৷

মুঠোফোনে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে আসামির বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102