শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:
ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা। এই আনন্দময় উৎসবকে সামনে রেখে আশুলিয়া থানা এলাকাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন ঈদ-উল-আযহা আমাদের মাঝে ত্যাগের মহান আদর্শ শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, অহংকার ভুলে গিয়ে সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার দিন এটি। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও সমৃদ্ধি।
আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ বার্তা ঈদকে আনন্দময় ও নিরাপদ করতে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন কেউ বিষাদে রূপ দিতে না পারে, সেজন্য আশুলিয়া থানা পুলিশ সদা তৎপর রয়েছে। পশুর হাট সড়ক-মহাসড়ক এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি সাধারণ মানুষকে যেকোনো জরুরি প্রয়োজনে বা সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর অনুরোধ করেন। পরিশেষে, কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন, নিরাপদ ও আনন্দময় হোক সবার ঈদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ঈদ মোবারক।