সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

সিটিটিসি’র অভিযানে পরোয়ানাভুক্ত ও ০৯ টি বিচারাধীন মামলার পলাতক আসামি গ্রেফতার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৭ মে ২০২৬ খ্রি.

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর আরএন্ডডি বিভাগের একটি আভিযানিক টিম মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ও ০৯ টি বিচারাধীন মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ সোহেল।

সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) সিটিটিসি এর আরএন্ডডি বিভাগের একটি আভিযানিক টিম রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানার মামলার পরোয়ানাভুক্ত ও ০৯ টি বিচারাধীন মামলার পলাতক আসামি মোঃ সোহেলকে গ্রেফতার করে।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মোহাম্মদপুর, রূপনগর, দারুস সালাম ও আদাবর থানার মোট ০৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত সোহেল মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় পেশাদার মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারী হিসেবে পরিচিত।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102