সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পল্লবী থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৬ মে ২০২৬ খ্রি.

কমিউনিটি পুলিশিং, সবাই মিলে গড়ি নিরাপদ সমাজ” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি ও কিশোর অপরাধ প্রতিরোধে পল্লবী থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১০:০০ ঘটিকায় পল্লবী থানা এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে এই ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মোস্তাক সরকার।

অনুষ্ঠানের শুরুতে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মোস্তাক সরকার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা, পরামর্শ ও অভিযোগ উপস্থাপন করেন।

এ সময় ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস. এন. মোঃ নজরুল ইসলাম, পিপিএম উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি একটি সুন্দর সমাজ গঠনে পারিবারিক শিক্ষার গুরুত্ব, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি এবং বিদেশগামী তরুণদের দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং নিরাপদ সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অ্যাডমিন), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পল্লবী জোন), সহকারী পুলিশ কমিশনার (পল্লবী জোন) মোঃ জাহিদ হোসেন, অফিসার ইনচার্জ, পল্লবী থানা এবং পল্লবী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102