সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

পবিত্র হজ্জ উপলক্ষে “আওয়ার আইকনিক সিটি”-তে বিশেষ মূল্যছাড়, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

খবর বিজ্ঞপ্তিঃ রাজধানীর ডেমরার সানারপাড় এলাকায় নির্মাণাধীন আধুনিক আবাসন প্রকল্প “আওয়ার আইকনিক সিটি”-তে পবিত্র হজ্জ উপলক্ষে ঘোষণা করা হয়েছে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় বুকিং অফার। সীমিত সময়ের এই অফারকে ঘিরে সম্ভাব্য ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।

প্রকল্প সূত্রে জানা গেছে, ২২ কাঠা জমির উপর নির্মিতব্য ১৫ তলা বিশিষ্ট এই ভবনটি ডেমরা এলাকার অন্যতম দৃষ্টিনন্দন ও আধুনিক স্থাপনা হিসেবে গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে মোট ১৭২টি পাইলিংয়ের মধ্যে ১৫৪টির কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি মাত্র ১৮টি পাইলিং শেষ হলেই মূল কাঠামোগত কাজের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হবে।
“আওয়ার আইকনিক সিটি” প্রকল্পের বিশেষত্ব হচ্ছে এর আধুনিক সুযোগ-সুবিধা ও পরিকল্পিত অবকাঠামো। ভবনের গ্রাউন্ড ফ্লোরে থাকবে গাড়ি পার্কিং সুবিধা, নিচতলা ও দ্বিতীয় তলায় ১০০টিরও বেশি দোকান সমৃদ্ধ শপিং স্পেস, তৃতীয় তলায় ফিটনেস জিম, কমিউনিটি সেন্টার ও কিডস জোন। এছাড়া রুফটপে থাকছে বারবিকিউ জোন, মসজিদ এবং দৃষ্টিনন্দন সুইমিংপুল। ভবনের দুই পাশ দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্মিত প্রশস্ত পাকা সড়ক সংযুক্ত থাকায় যাতায়াত সুবিধাও হবে সহজ ও আরামদায়ক।
হজ্জ উপলক্ষে ঘোষিত অফারে এককালীন অর্থ পরিশোধে ৮৫ লাখ টাকার ফ্ল্যাট মাত্র ৫৫ লাখ টাকায় কেনার সুযোগ রাখা হয়েছে, যা শুধুমাত্র প্রথম ১৫ জন গ্রাহকের জন্য প্রযোজ্য। এছাড়া ৫০ শতাংশ ডাউন পেমেন্টে প্রতি স্কয়ার ফিট ৫,৫০০ টাকার পরিবর্তে ৪,৫০০ টাকা এবং ৩০ শতাংশ ডাউন পেমেন্টে প্রতি স্কয়ার ফিট ৫,০০০ টাকায় ফ্ল্যাট বুকিংয়ের সুবিধা থাকছে। বাকি অর্থ ৩৬টি সহজ কিস্তিতে পরিশোধ করা যাবে। সর্বনিম্ন ৫ লাখ টাকা ডাউন পেমেন্টের মাধ্যমেও বুকিং সুবিধা রাখা হয়েছে।
প্রকল্পে ১৪১০ থেকে ১৫৩০ স্কয়ার ফিট পর্যন্ত বিভিন্ন আকারের আধুনিক ফ্ল্যাট রয়েছে, যা মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত ক্রেতাদের চাহিদার কথা বিবেচনায় রেখে ডিজাইন করা হয়েছে।
প্রকল্পের পরিচালক মোঃ মুস্তাফিজুর রহমান জানান, সীমিত সময়ের এই অফার দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগ্রহীদের দ্রুত বুকিং নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102