সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ী জব্দ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ১০ মে ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬৩ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ করতে সক্ষম হয়েছে।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ অলিনগর বিওপি’র বিশেষ টহলদল আজ (১০ মে) তারিখে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি সদস্যরা বিপুল পরিমান ভারতীয় শাড়ী জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৬২ লক্ষ ৭০ হাজার টাকা।

জব্দকৃত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তে আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102