বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে মোঃ মশিউর রহমান কুমিল্লা তিতাসের কড়িকান্দি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে হট্টগোল: ওজনে কম দেওয়ার অভিযোগে তোপের মুখে কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক ট্রাইব্যুনালে জয়, গেজেটে নাম—তবু চেয়ারম্যানের চেয়ারে বসতে পারছেন না বজলুল হক খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইউএনসিটিএডি-র মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন

পাবনায় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, পাবনা প্রতিনিধি :

বিয়ের মেহেদির রং না শুকাতেই সুজানগরের পদ্মায় নৌকাডুবিতে প্রাণ গেল নব দম্পতির।

প্রায় তিন মাস পূর্বে সম্পর্ক করে পরিবারের সম্মতি ছাড়াই গোপনে করেছিলেন বিয়ে। মেয়ের পরিবার এ বিয়ে মেনে না নিলেও ছেলের পরিবার মেনে নেওয়ায় ঈদের কয়েক দিন পূর্বে হৃদয় খানের হাত ধরে উঠেন স্বামীর বাড়িতে। স্বপ্ন দেখেছিলেন দুইজন সুখে দুঃখে সারাজীবন পাশে থাকার। নতুন বিয়ে এবং ঈদের আনন্দকে রাঙাতে স্ত্রী মৌ আক্তার ও তার স্বামী হৃদয় খান হাতে দিয়েছিলেন মেহেদি। সেই মেহেদির রঙ শুকায়নি এখনও। নকশা করা দাগগুলো এখনও উজ্জ্বল। মেহেদির রঙ উজ্জ্বল থাকলেও মৌ ও হৃদয় খানের দেহে নেই প্রাণ। পড়ে আছে নিথর দেহ।

শারীরে মেহেদির সমস্ত চিহ্ন নিয়েই চলে গেলেন তারা না ফেরার দেশে। একটি দুর্ঘটনা নিশ্চিহ্ন করে দিল নবদম্পতি একটি পরিবার। এক ঘটনাই নব দম্পতি পরিবারের স্বপ্নগুলোকে মুহূর্তেই ধ্বংস করে দিল। নিঃশেষ হয়ে গেল একটি পরিবারের সুখ-দুঃখের ইতিহাস। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পাবনার সুজানগরে পদ্মা নদীতে নৌকা ডুবে শুক্রবার এ নবদম্পতির মৃত্যু হয়েছে। নৌকা ডুবে নিখেঁাজের ১৬ ঘণ্টা পর শনিবার (৫ এপ্রিল) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরি গ্রামের মো.দুলাল খানের ছেলে হৃদয় খান (২৪) এবং হৃদয় খানের স্ত্রী মৌ আক্তার (২০)। মৌ আক্তার পাবনার আতাইকুলা থানার আর-আতাইকুলা ইউনিয়নের বনগ্রাম এলাকার মো.মনিরুজ্জামান মানিকের মেয়ে। হৃদয় খান পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০২২ সালে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে সুজানগরে একটি মোবাইল ফোন কোম্পানির শোরুমে কর্মরত ছিলেন এবং তার স্ত্রী মৌ আক্তার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।

জানাযায়, শুক্রবার স্ত্রীকে সাথে নিয়ে হৃদয় খান তার ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে সাতবাড়িয়া পদ্মা নদীতে বিকেলে নৌকায় উঠে ঘুরতে যান। এক পর্যায়ে তারাসহ ১৫ থেকে ২০ জন ইঞ্জিন চালিত নৌকায় ওঠেন। নদীর মাঝখানে হঠাৎ করে পদ্মা নদীর স্রোতে ডুবে যায় নৌকাটি। সবাই সাতড়ে নদীর পাড়ে উঠতে পারলেও সআতার না জানায় হৃদয় খান ও তার স্ত্রী মৌ আক্তার পানিতে ডুবে নিখোজ হন। এর পরপরই জেলেরাসহ স্থানীয় এলাকাবাসী এবং পরে খবর পেয়ে নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাড়ির সদস্য, সুজানগর দমকল বাহিনীর সদস্য ও রাজশাহী থেকে ডুবুরিদল এসে উদ্ধার অভিযান শুরু করে। পরে শনিবার সকাল ১০টার দিকে জেলেদের জালে তাদের মরদেহ উদ্ধার হয় বলে সাইফুল আলম বিপুল নামে স্থানীয় এক বাসিন্দা জানান।

নাজিরগঞ্জ পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) জয়ন্ত চন্দ্র দে তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার পর সুজানগর দমকল বাহিনী,ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌপুলিশ ফাড়ির সদস্য, জেলে ও স্থানীয়রা নিখোজদের উদ্ধারে অভিযান শুরু করে। পরে শনিবার নব দম্পতির মরদেহ উদ্ধার হয়।

এ ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এবং নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। এদিকে শনিবার বাদ আছর কোলচরি বাহিরচর ঈদগাহ মাঠে হৃদয় খানের এবং বনগ্রাম গ্রামে তার স্ত্রী মৌ আক্তারের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদেরকে সমাহিত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102