শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

বরগুনায় শেখ হাসিনার নামে ঈদ সামগ্রী বিতরণ, সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল হাসান (অপু), বরগুনা প্রতিনিধিঃ

সারাদেশে ডেভিল হান্টের অভিযান চলাকালীন সময়েও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ঈদ সামগ্রী বিতরণ করা এবং শেখ হাসিনাকে বর্তমান সরকার দাবি করে ঈদ সামগ্রী বিতরণ করা আওয়ামীলীগ নেতা ও বরগুনা সদর উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) রাত ৮ টার দিকে সদর উপজেলার মনসাতলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, মনিরুল ইসলাম সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের ক্ষমতাসীন চেয়ারম্যান মো. জাহাঙ্গীরের নিকটতম লোক হওয়ায় আওয়ামী দুঃশাসনামলে ভোট চুরির মাধ্যমে ২ বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়। নির্বাচিত হয়ে এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তোলে তিনি। আওয়ামী সরকারের পতনের পরেও তিনি শেখ হাসিনাকে সরকার দাবি করে গত শনিবার (২৯ মার্চ ২৫) বরগুনার বিভিন্ন স্থানে শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করে আত্মগোপনে চলে যায়।

পুলিশ জানায়, মনসাতলী গ্রামের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মনির। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। সন্ধ্যার পরে থানা পুলিশ মনসাতলী গ্রামের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফাতর করতে সক্ষম হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102