রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

হরিণাকুণ্ডুতে পাঁচ দিনব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা শুরু!!

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ রবিউল ইসলামঃ

দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় ৫ দিন ব্যাপী ১৪ তম বার্ষিকী উপলক্ষে বসন্ত উৎসব শুরু।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় চিথলিয়াপাড়া শ্রী শ্রী বাসন্তী পূজা উদ্যাপন কমিটির আয়োজনে গতকাল থেকে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা। উপজেলার চিথলিয়াপাড়ার শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার মহাষষ্ঠী পূজার মাধ্যমে এই মহোৎসবের সূচনা হয়েছে। আজ মহাসপ্তমী, পরবর্তী দিন মহাঅষ্টমী, এরপর মহানবমী এবং বিজয়া দশমী উদযাপন করা হবে। প্রতিদিন পূজার পাশাপাশি দুপুরে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে স্থানীয় ও বিভিন্ন পর্যায়ের শিল্পীরা অংশ নেবেন।

শ্রী শ্রী বাসন্তী পূজা উদ্যাপন কমিটি সংগঠনটি গত ১৪ বছর ধরে ধারাবাহিকভাবে এই পূজার আয়োজন করে আসছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এই পূজা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। শুধুমাত্র পূজা নয়, এটি হয়ে উঠেছে চিথলিয়াপাড়ায় এক মিলনমেলা।

শ্রী শ্রী বাসন্তী পূজা কমিটির সাধারণ সম্পাদক, কাজল কুমার বলেন ১৪ বছর ধরে সবার কিছু কিছু সাহায্য ও সহযোগিতায় আমরা এই বসন্ত উৎসব করে আসছি তার ধারাবাহিকতায় এবছরও আমরা উদযাপন করছি। এর চেয়েও আমরা আরো জাঁক চমক করে বসন্ত উৎসব করে থাকি, কিন্তু এ বছরের দেশের পরিস্থিতির জন্য আমরা সীমিত আকারে আয়োজন করেছি।

ধোপা ঘাট থেকে বোনের বাড়ি এসে বসন্ত পূজা দেখতে এসে, একজন বলেন, এই বসন্ত উৎসব দেখে আমি মুগ্ধ হয়েছি ও নিজেকে ধন্য মনে করছি।

এই পূজাকে চিথলিয়াপাড়ারের ধর্মপ্রাণ মানুষ এবং সাধারণ দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। উপজেলা জুড়ে এই আয়োজনকে ঘিরে আনন্দের আমেজ বিরাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102