আলী আহসান রবি :
ঢাকা, ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্সে নির্মিত ২০ তলা আবাসিক ভবনের প্রথম ৬ তলার শুভ উদ্বোধন করেছেন।
আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ০২:৩০ ঘটিকায় মিরপুর পিওএম এ আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্বোধন করেন তিনি।
২০ তলা আবাসিক ভবনের প্রথম তলা ফোর্সের রান্নাঘর, দ্বিতীয় তলা ডাইনিং স্পেস ও তৃতীয় তলা মেহমানখানা ও ক্যান্টিন এবং চতুর্থ থেকে ৬ষ্ঠ তলা ব্যারাক করা হয়েছে। বাকি তলাগুলো ধাপে ধাপে চালু করা হবে। এর ফলে পুলিশ সদস্যদের আবাসন, খাবার ও অন্যান্য সুবিধা বৃদ্ধি পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।