শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে দলের দুর্দিনের পরীক্ষিত ত্যাগী কাণ্ডারী হাজী মহসিন খান প্রকাশিত সংবাদের প্রতিবাদ- ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদটি অসত্য ও বানোয়াট হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ শিপিং কর্পোরেশন ( বিএসসি) কতৃক ৩রা এপ্রিল ২০২৬ তারিখে ‘মানবজমিন’ পত্রিকায় প্রকাশিত “দুই জাহাজই খেয়ে নিলো দশ মিলিয়ন ডলার” শীর্ষক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড মৌনা: সঠিক কাগজ দেখালেই মিলছে তেল, হরিণাকুণ্ডুতে নতুন নজির মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে ২০ তলা আবাসিক ভবনের প্রথম ৬ তলার শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক, ৩ জেলে উদ্ধার সোনালী লাইফ এর 𝐁𝐫𝐚𝐧𝐜𝐡 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐫𝐬 𝐌𝐨𝐧𝐭𝐡𝐥𝐲 𝐁𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭 𝐂𝐨𝐧𝐟𝐞𝐫𝐞𝐧𝐜𝐞 অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর পত্র হস্তান্তর এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠককরলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মরহুম আবু তাহেরের নামফলক নেই দুই দশকেও — যৌথ বাহিনীর নীরবতা ভেঙে এবার মন্ত্রীর দরজায় সাংবাদিক আনজার শাহ

আইডিআরএ’র সাবেক চেয়ারম্যান মোশারফের আয়কর নথি জব্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বিশেষ বিজ্ঞপ্তি : বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ)সাবেক চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেন ও তার স্ত্রী জান্নাতুল মাওয়ার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত পৃথক এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দুদকের পক্ষে সংস্থাটির উপসহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান তাদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, ড. এম মোশারফ হোসেন ও তার স্ত্রী জান্নাতুল মাওয়ার বিরুদ্ধে ১ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।

এ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৯ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ২০ বিধি অনুযায়ী আসামিদের শুরু থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত দাখিল করা আয়কর নথি জব্দ করা প্রয়োজন। তাই তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দে আদালতের আদেশ একান্ত আবশ্যক। শুনানি শেষে ওই আদেশ দেন বিচারক।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102