শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

বংশালে পুলিশের সাহসিকতায় চাকুসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৯ মার্চ ২০২৬

জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার পরিচয় দিয়ে চিহ্নিত এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বংশাল পুলিশ ফাঁড়ির একটি টহল দল। গ্রেফতারকৃত ছিনতাইকারীর নাম মোঃ সাগর আহম্মেদ (৩০)। এসময় তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে বংশাল পুলিশ ফাঁড়ির একটি দল বংশাল সড়কে টহল কার্যক্রম পরিচালনা করছিলো। রাত আনুমানিক ০২.৩০ ঘটিকার সময় স্থানীয় একটি দোকানের সামনে সন্দেহভাজন ছিনতাইকারীর দেহ তল্লাশি চলাকালে তার প্যান্টের ডান পকেট থেকে একটি সুইচ গিয়ার চাকু বের করে টহল পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় টহল দলের তিন পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতে পুলিশ কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গ্রেফতারকৃতের হেফাজত হতে সুইচ গিয়ার চাকুটি জব্দ করে। পুলিশের সাথে ধ্বস্তাধস্তিতে গ্রেফতারকৃত ছিনতাইকারীও সামান্য আহত হয়। আহতদের তাৎক্ষণিক স্যার সলিমুল্লাহ হাসপাতালে প্রেরণ করা হলে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বংশাল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সাগর একজন চিহ্নিত ও দাগী অপরাধী। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে বিভিন্ন অপরাধের ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102