শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সাংসদ শিমুল বিশ্বাসের কৃতজ্ঞতা ও সতর্কবার্তা: অন্যায়-অবিচারে ‘শূন্য সহনশীলতা বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের, নারীর জন্য নিরাপদ —-সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের এসএসসি ২০১৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত জনতা ব্যাংক পিএলসি’র যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশ নিতে তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ তথ্যমন্ত্রীর বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ

পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৬ মার্চ, ২০২৬:

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় রাত ১টা পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগ এর প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি। তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করেন এবং জানান, অভিযান এখনও চলমান রয়েছে এবং থাকবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মধ্যরাতে নৌপরিবহন প্রতিমন্ত্রী গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে বলেন, কুষ্টিয়ার কুমারখালি থেকে আসা ‘সৌভাগ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিটে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

ঘটনার খবর পাওয়ার পর বিকেল ৫টা ৪০ মিনিটের মধ্যে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রতিকূল আবহাওয়া ও ঝড়ো পরিস্থিতির কারণে উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটলেও শেষ পর্যন্ত বাসটি নদী থেকে তোলা সম্ভব হয়।

প্রতিমন্ত্রী বলেন, রাত ১টা পর্যন্ত মোট ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন। দুর্ঘটনার পর উদ্ধার হওয়া কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ২ জনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের আরেকটি কমিটি ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের যৌথ তৎপরতা রাতেও চলবে এবং পরদিন দিনের আলোয় আরও বিস্তৃত এলাকায় তল্লাশি চালানো হবে। নিখোঁজদের তালিকা প্রস্তুতের কাজ চলছে, যা পরদিন প্রকাশ করা হতে পারে।

মরদেহ শনাক্তের পর জেলা প্রশাসন ও সিভিল সার্জনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্হায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মর্মান্তিক এ দুর্ঘটনার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নিখোঁজদের স্বজনদের স্থানীয় ইউএনও কার্যালয় বা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

দুর্ঘটনাস্থলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102