সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

সুকমল চন্দ্র বর্মন (পিমল), জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে সাবেক ও বর্তমান ছাত্রদের নিয়ে ঈদ পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

৩ই (এপ্রিল) বেলা ১২ টায় জয়পুরহাট সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রেজা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আঃ ওহাব, সাবেক ভিপি ও সাবেক জেলা যুবদলের সভাপতি ওবায়দুর রহমান সুইট, সাবেক ভিপি ও জিএস জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সাবেক প্রোভিপি মামুনুর রশিদ, সাবেক এজিএস ও জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম, ছাত্রনেতা ডালিম, সাকিল হোসেন প্রমুখ।

বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য জেলার সব ছাত্রদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102