শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ত্রান তহবিলের দশ লাখ টাকা বিতরন করলেন জলঢাকার এমপি মাওলানা সালাফী কুমিল্লা তিতাসে দলিল লেখক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ হরিণাকুণ্ডুতে অসহায় পরিবারের পাশে ‘আমরাও পারি মানব কল্যাণ সংগঠন’: ২ বছর ধরে চলছে মাসিক অনুদান ​ধোপাজান নদী রক্ষায় ‘লৌহমানব’ ওসি রতন শেখ; ব্যর্থ হয়ে তদবিরে নেমেছে ছদ্মবেশী সাংবাদিক কুমিল্লা তিতাসে বন্ধু মহলের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ইদ সামগ্রী বিতরণ অতিরিক্ত যাত্রী ও অনিয়ম রোধে কঠোর অবস্থানে নৌপরিবহন প্রতিমন্ত্রী, দাঁড়িয়ে থেকেই ছাড়লেন লঞ্চ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার পাঁচ ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা ঈদযাত্রায় হতাহতের ঘটনায় জামায়াতের গভীর শোক ও উদ্বেগ

ত্রান তহবিলের দশ লাখ টাকা বিতরন করলেন জলঢাকার এমপি মাওলানা সালাফী

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মাহমুদ আল হাছান, বিশেষ প্রতিনিধি :

১৯ মার্চ, বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিলের অনুদান পেল নীলফামারী – ৩ (জলঢাকা) আসনের ৫০০ পরিবার। উপজেলার ৫০০টি অসহায় পরিবারকে নগদ ২ হাজার টাকা করে মোট ১০ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়।

গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

মাওলানা সালাফী বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সারাদেশের ন্যায় নীলফামারী -৩ আসনেও এ সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি সমাজের বিত্তবানদেরও মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এমপির নিকট থেকে অনুদান পেয়ে উচ্ছসিত গোলনা ইউনিয়নের মজনুর রহমান বলেন – “কোনো এমপি এভাবে কখনও সরাসরি টাকা দিয়েছে কি-না আমি জানি না। টাকা পেয়ে আমি খুবই আনন্দিত।” তিনি এমপির জন্যে প্রাণভরে দোয়া করেন। কৈমারী ইউনিয়ন থেকে আগত শৈলেন চন্দ্র টাকা পেয়ে অভিভূত। তিনি বলেন, আগে কখনও এভাবে টাকা পাই নাই। একইরকম অনুভূতি ব্যাক্ত করেছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুবিধাভোগি নারী পুরুষগণ। ঈদের আগে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপকারভোগীরা।

তারা সন্তোষ প্রকাশ করে বলেন, ঈদের আগে এ সহায়তা তাদের পরিবারের জন্য স্বস্তি বয়ে এনেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি প্রভাষক সাদের হোসেন, উপজেলা আমির মোখলেছুর রহমান, নায়েবে আমির ও প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান এবং খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিবুল ইসলামসহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৬:২৭ অপরাহ্ণ
  • ১৮:১৩ অপরাহ্ণ
  • ১৯:২৬ অপরাহ্ণ
  • ৬:০৩ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102