সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

যশোরের শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল যাত্রী দু’যুবক নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম, যশোরঃ

যশোরের শার্শায় যশোর বেনাপোল মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় রাসেল হোসেন (২০) ও জাহিদ হোসেন (২২) নামে দু’যুবক নিহত হয়েছে। তারা দু’বন্ধু ঈদ আনন্দে মোটর সাইকেলে করে ঘুরতে বেরিয়েছিলো। বুধবার(২ এপ্রিল) রাত ১০ টার দিকে যশোর – বেনাপোল মহাসড়কে শার্শা উপজেলা স্টেডিয়ামের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত রাসেল হোসেন শার্শা উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও জাহিদ হোসেন একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

প্রতাক্ষদর্শীরা জানান, একটি নম্বর বিহীন কালো রংয়ের এ্যাপাচি ফোর ভি মোটরসাইকেল চেপে রাসেল ও জাহিদ নাভারন হতে বেনাপোল যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী প্রাইভেটকার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোটরসাইকেল চালক ও পেছনে বসা অপর যুবক রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনাচার্জ (ওসি) রোকনুজ্জামান ঘটনা নিশ্চিত করে জানান, নিহত দু’যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া প্রাইভেটকারটি আটকের চেষ্টা চালানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102