সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্নঃ সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত জামাতে অংশ নিবেন প্রধানমন্ত্রী বিডা–বেজা–পিপিপিএ–মিডার যৌথ ১৮০ দিনের কর্মপরিকল্পনা ১০০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বদলে যাবে ভাগ্য: মৌলভীবাজারে কাটাগাং খাল খননকাজে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ও সীমান্ত ব্যাংক এর মধ্যে ক্রেডিট শিল্ড বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত ঈদের ছুটিতেও খোলা থাকবে কিছু ব্যাংক, লেনদেন যত ঘণ্টা আগামী অর্থবছর সরকারের ঋণ গ্রহণ ৩ লাখ কোটি টাকা ছাড়াতে পারে গাজায় ইসরাইলি হামলায় ৯ পুলিশসহ নিহত ১৩ সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর —— আখতার হোসেন ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বদলে যাবে ভাগ্য: মৌলভীবাজারে কাটাগাং খাল খননকাজে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

সোমবার, ১৬ মার্চ), ২০২৬

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় খাল খনন একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি জানান, খাল খনন সম্পন্ন হওয়ার পর এর দুই তীরে বিভিন্ন ফল ও ঔষধি গাছ রোপণ করতে হবে, যা একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

আজ মৌলভীবাজারে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার সদর উপজেলার কাটাগাং খাল খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, খাল খননের ফলে সেচ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে। এতে বোরো ধানের ফলন বাড়ার পাশাপাশি কৃষকরা বছরে দুই ফসলের পরিবর্তে তিনটি ফসল চাষ করার সুযোগ পাবেন। এর ফলে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুসংহত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনসম্পৃক্ততার ওপর জোর দিয়ে মন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন, তখন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কোদাল হাতে নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনে নেমে পড়েছিলেন। তিনি বিশ্বাস করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে যে বিশেষ মিশন নিয়ে কাজ করছেন, তা বাস্তবায়নে সাধারণ জনগণ আবারও স্বেচ্ছায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নাসের রহমান (মৌলভীবাজার-৩), মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এবং বিএডিসির প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদরুল আলম।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102