শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

*শহীদ পরিবারের সাথে আমীরে জামায়াতের ঈদ উদযাপন*

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টারঃ

ঈদুল ফিতরের দিন সকাল ৭.০০ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে মুহতারাম আমীরে জামায়াত ৩২ টি শহীদ পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করেন। ঈদের নামাজ শেষে প্রথমে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ অফিসে আসেন। সেখানে উপস্থিত নেতৃবৃন্দ, জনশক্তি ও জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে রমনায় শহীদ ফারহান ফাইয়াজের পরিবারে যান। পরিবারের লোকজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

পরে ২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিস্ট আওয়ামী লীগের লগি-বইঠা দিয়ে নৃশংস হামলায় শাহাদাত বরণকারী সবুজবাগের হাফেজ গোলাম কিবরিয়া শিপন ও শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুমের পরিবারে যান আমীরে জামায়াত। সেখান থেকে যান
গেন্ডারিয়ায় শহীদ শাহরিয়ার খান আনাস ,শহীদ জুনায়েদ, শহীদ ইসমাইল হোসেন রাব্বির বাসায় গিয়ে খোঁজ খবর নেন ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ‌। এখান থেকে কুতুবখালীর শহীদ আসলাম, শহীদ শাকিল, শহীদ শাহাদাত হোসেন শাওন, শহীদ জাহাঙ্গীর আলম, শহীদ আওয়াল মিয়া ও শহীদ জিহাদ হোসেনের বাসায় যান আমীরে জামায়াত।

এরপর কাজলায় শহীদ নাঈম হাওলাদার, শহীদ নাসির হোসেন, শহীদ জসিম উদ্দিন ও শহীদ আরিফের বাসায় যান আমীরে জামায়াত। তারপর যাত্রাবাড়ী ৩ নং স্পটে শহীদ রবিন মিয়া, শহীদ আহমদ আব্দুল্লাহ, শহীদ ইয়াসির সরকার, শহীদ জিহাদ, শহীদ আব্দুল হান্নান ও শহীদ ওয়াসিম শেখের পরিবারে এবং যাত্রাবাড়ী ৪ নং স্পট শহীদ নূর হোসেন, শহীদ জাহাঙ্গীর খা, শহীদ রানা, শহীদ মিসেস শাহিনুর বেগম ও শহীদ ইমন গাজীর পরিবারে যান আমীরে জামায়াত।

পরে যাত্রাবাড়ী পূর্ব থানার হাজী বাদশা মিয়া ৮ নং রোডের শহীদ ইব্রাহিমের বাসায় সমেবেত শহীদ মিরাজ হোসেন, শহীদ রাকিব ও শহীদ মাসুদের পরিবারের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

 

প্রতিটি শহীদ পরিবারের দুঃখ-কষ্ট, হাসি-কান্নার অংশীদার হতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করেন। আমীরে জামায়াতের পক্ষ হতে ঈদের আগের দিন উপরোক্ত প্রতিটি পরিবারের জন্য বিভিন্ন ঈদ উপহার সামগ্রী পাঠানো হয়।

শহীদ পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপনে আমীরে জামায়াতের সাথে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী যথাক্রমে মোহাম্মদ কামাল হোসেন ও অধ্যাপক ড. আবদুল মান্নান, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ সহ মহানগরীর নেতৃবৃন্দ ও বিভিন্ন থানা আমীর এবং সেক্রেটারীবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102