রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

রাজধানীর রমনা থানা এলাকা হতে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-২

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০২ মার্চ, ২০২৬

বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

ঢাকা জেলার সাভার থানা এলাকায় চাঞ্চল্যকর শাহ আলম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ বাবু ওরফে বুলেট বাবু (৪৫)’কে অদ্য ০২ মার্চ ২০২৬ ইং তারিখ রাজধানীর রমনা থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-২।

এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মোঃ বাবু ওরফে বুলেট বাবু ঢাকা জেলার সাভার থানা এলাকায় শাহ আলম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অতঃপর আসামির অনুপস্থিতি অত্র মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামি মোঃ বাবু ওরফে বুলেট বাবু (৪৫)’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। উক্ত আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যূ হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে। উক্ত ঘটনা বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর আভিযানিক দল অদ্য ০২/০৩/২০২৬ ইং তারিখ রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102