শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

ঝিনাইদহ সার্কিট হাউসে আইনমন্ত্রী আসাদুজ্জামানকে উষ্ণ অভ্যর্থনা

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি ঝিনাইদহঃ

ঝিনাইদহ জেলা সফরে আসা বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামানকে বর্ণাঢ্য আয়োজনে অভ্যর্থনা জানানো হয়েছে। গতকাল সকালে তিনি ঝিনাইদহ সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

​সার্কিট হাউসে পৌঁছানোর পর স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে মন্ত্রীকে বরণ করে নেন।

​মন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় জেলা পুলিশের একটি চৌকস দল সালাম প্রদর্শন করে।

​স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে তাকে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অভ্যর্থনা শেষে মন্ত্রী উপস্থিত সুধীজন ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও বিচার বিভাগীয় কার্যক্রমের খোঁজখবর নেন।

​সফরকালে মন্ত্রীর সাথে বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্কিট হাউসে বিরতি শেষে মন্ত্রী জেলার নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে রওনা হন। আইনমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102