শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

ঈদের নামাজে ইমামকে হত্যা চেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল হাসান (অপু), বরগুনা প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলার একটি মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজরত অবস্থায় ইমাম ইমরান হোসেনকে দেশীয় অস্ত্র  দিয়ে হত‌্যার চেষ্টা চালায় মাসুম নামের এক যুবক। পরে মুসুল্লীরা ইমামকে হত‌্যা চেষ্টাকারী যুবকে  আটক করেছে। পরে তারা তাকে তালতলী থানা পুলিশকে সোপর্দ করেছেন।

ঘটনা ঘটেছে সোমবার সকাল ৮ টার দিকে উপজেলা শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের সিকদার বাড়ি মসজিদে।  আটককৃত যুবক উপজেলার কড়াইবাড়িয়ে ইউনিয়নের আলীরবন্দর গ্রামের সাইদুর রহমানের ছেলে।  ইমাম ইমরান হোসেন হামলাকারী মাসুমের বন্ধ। পুর্ব শত্রুতার জের ধরে ইমামকে হত‌্যার পরিকল্পায় এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

ইমামের ওপর হামলাকারী মাসুমের অভিযোগ, মসজিদের ইমাম ইমরান তার বন্ধু।  গত বছর কোরবানি ঈদে কুয়াকাটার একটা আবাসিক হোটেলে প্রেমিকাকে নিয়ে যায় মাসুম। সাথে আমার বন্ধ ইমরানও ছিল । প্রেমিকাকে বন্ধু ইমরানের কাছে রেখে টাকার সংগ্রহে যায় মাসুম। ওই ফাকে বন্ধু ইমরান তার প্রেমিকার ইজ্জত হরণ করেছে। তিনি আরো বলেন, বিষয়টি আমি জানতে পারি এবং ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। পরে আমি ঢাকায় চলে যাই এবং প্রতিশোধ নিতে সুযোগ খুঁজি। এক হাজার টাকায় ঢাকা থেকে একটি ছুরি কিনে কুরিয়ারের মাধ‌্যমে তালতলী নিয়ে আসি।  সুযোগ বুঝে ঈদের দিনই তার ওপর আক্রমণের পরিকল্পনা করি। পরিকল্পনা মাফিক নামারত অবস্থায় ইমাম ঘাতক বন্ধুকে হত‌্যা করতে ছুরি বের করি। কিন্তু মুসুল্লীদের কারনে তাকে হত‌্যা চেষ্টায় ব‌্যর্থ হই।

মসজিদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বলেন, নামাজের দ্বিতীয় রাকাতের সময় হামলাকারী কুরিয়ারের একটি কার্টুন থেকে আনুমানিক দুই ফুট লম্বা একটি ছুরি বাহির করে। তাৎক্ষনিক আমি নামাজ ছেড়ে তাকে ঝাপটে ধরি। এরপর মুসল্লিরা তাকে ধরে আটক করে। পরে থানা পুলিশকে খবর দেই। পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে।  তিনি আরে বলেন, ইমামের সাথে ওই যুবকের পূর্ব শত্রুতা রয়েছে । তিনি আরো বলেন, এ সময় মুসুল্লীরা নামাজ ছেড়ে ছুটাছুটি শুরু করে এবং নামাজ পন্ড হয়ে যায়।

সিকদার বাড়ি মসজিদের ইমাম ইমরান হোসেন তার ওপর আনিত মাসুমের অভিযোগ অস্বীকার করে বলেন, কেওড়াবুনিয়া মাদ্রাসায় পড়াকালীন সময়ে মাসুম তার মোবাইল চুরি করে।  ওই ঘটনা তার সঙ্গে আমার দ্বন্ধ হয়।  এতে ক্ষিপ্ত হয়ে মাসুম আমার ওপর হামলার চেষ্টা করেছে।

তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাসুমকে দেশীয় অস্ত্রসহ আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102