শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

বাংলাদেশের আকাশে সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, রবিবার, (৩০ মার্চ ২০২৫):

আজ বাংলাদেশের আকাশে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা চাঁদ দেখা কমিটি, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত ঘোষণা করে।

এ সভায় ধর্ম সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য একেএম আফতাব হোসেন প্রামানিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী সরকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ তোফাজ্জল হোসেন, ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের উপপ্রশাসক মোঃ আনিচুর রহমান, সরকারী মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবির, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ মমিনুল ইসলাম, যাত্রাবাড়ীস্থ জামেয়া মাহমুদিয়ার প্রধান মুফতি মোঃ রেজাউল কারীম আবরার, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ বদরুদ্দোজা শুভ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ ফারুক, বিটিভির সহকারী পরিচালক মোঃ নাজিমুদ্দিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102