শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি :
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে ​যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। অমর একুশের প্রথম প্রহর শনিবার, রাত ১২টা ১ মিনিটে হরিণাকুণ্ডু উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানার সঞ্চালনায়, হরিণাকুণ্ডু ​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ দিদারুল আলম। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুব মঞ্জুর মৌনা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কিবরিয়া, হরিণাকুণ্ডু উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল কুমার কুণ্ডু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন।

এছাড়াও উপজেলা বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন। যুবদলের আহব্বায়ক আব্দুস সামাদ, যুগ্ম আহব্বায়ক নাজমুল হুদা রিপন সহ উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।

​পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

​অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এদিকে ​প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একুশের চেতনাকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করাই হোক এই দিনের অঙ্গীকার।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102