রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সকলের সম্মিলিত প্রচেষ্টায় কৃষিখাতে স্বস্তি বিরাজ করছে- ——— কৃষি উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৬

কৃষি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় কৃষিখাতে স্বস্তি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা গতকাল রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাসমূহ আয়োজিত বিদায় সংবর্ধনায় বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন।
উপদেষ্টা কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর হতে গত দেড় বছরে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি খাতকে টেকসই ও প্রকৃত অর্থে কৃষকবান্ধব করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, সার সংকট কাটানো, পরপর কয়েকটি অঞ্চল বন্যাক্রান্ত হয়ে যে ক্ষতি হয়েছে তা মোকাবেলা করে কৃষিখাত এখন আগের চেয়ে ভালো অবস্থায় আছে। বর্তমানে সারের মজুদ পূর্বের যে কোন সময়ের জন্য ভালো অবস্থায় আছে। কৃষি পণ্যের মূল্যও সহনশীল পর্যায়ে আছে।

বিদায়ী বক্তব্যে উপদেষ্টা বলেন, কৃষির প্রণোদনা যেন সঠিকভাবে দেয়া হয়। সঠিক উপকারভোগী নির্বাচন করে তাদের কাছে প্রণোদনা পৌঁছে দেয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

উপদেষ্টা কৃষকবান্ধব প্রকল্প গ্রহন, ভর্তুকির অর্থ যথাযথভাবে ব্যবহার, সারের ব্যবহার কমানো, সরকার নির্ধারিত দরে সার বিক্রি কঠোরভাবে নজরদারীর জন্য আহবান জানান।

উপদেষ্টা কৃষি মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর/ সংস্থাসহ কৃষি সংশ্লিষ্ট সকলকে তাঁর কাজে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর/সংস্থা প্রধানগণ বক্তব্য রাখেন

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102