বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগন্নাথকান্দিতে “হাজী আবু মিয়া জনকল্যাণ ফাউন্ডেশন ঘর ও ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে উদ্বোধন কুমিল্লা তিতাসে সমাজসেবায় উজ্জ্বল দৃষ্টান্ত ‘আল-আকসা একতা সংঘ’, কুরআন প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ হরিণাকুণ্ডুতে সাংবাদিকদের ইফতার ও মতবিনিময় সভা কালীগঞ্জ পৌরবাসীর ঘরে ঘরে ঈদের সালাম ও উপহার পৌঁছে দিলেন মেয়র পদপ্রার্থী লুৎফর রহমান ভালো সিভি লিখলেই চাকরি হয়, আমি কোনো দিন তা মনে করিনি কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে — খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ …ড. খলিলুর রহমান

হরিণাকুণ্ডুর ৬৫ কেন্দ্রের ফলাফল ঘোষণা: জামায়াত প্রার্থীর জয়

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
​ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। উপজেলার মোট ৬৫টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলী আজম মোঃ আবু বকর বড় ব্যবধানে জয়লাভ করেছেন।
​বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

​ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আজম মোঃ আবু বকর (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৬৯,৮৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মজিদ (ধানের শীষ) পেয়েছেন ৬২,০০২ ভোট।
​অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের এইচ এম মমতাজুর রহমান (হাতপাখা) ১,৬০০ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোঃ আবু তোয়াব (কাস্তে) ৩১৫ ভোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর মোঃ আসসাদুল ইসলাম (মই) ১০২ ভোট এবং জাতীয় পার্টির সাওগাতুল ইসলাম (লাঙ্গল) ১৯২ ভোট পেয়েছেন।
​এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় গণনা কার্যক্রম। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফলাফল প্রস্তুত করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠান।

সহকারী ​রিটার্নিং অফিসার মোহাম্মদ দিদারুল আলম জানান, উপজেলার ৬৫টি কেন্দ্রেই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতায় নির্বাচনী পরিবেশ ছিল স্বাভাবিক।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই বেসরকারি ফলাফল এখন চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে এবং পরবর্তীতে সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে তা নিশ্চিত করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102